পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : কুমিরা স্কুল আ্যালামনাই আ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ -পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে জরুরী সভা বৃহস্পতিবার বিকাল ২ টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সকলের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
শহীদ জিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বাবলু কে আহবায়ক ও মেহেদী হাসান কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ঈদ পুনর্মিলনী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক প্রাক্তন ছাত্র উত্তম গুহ, রাশেদুল ইসলাম, প্রভাষক নাজমুল হক, শিক্ষক আব্দুল মজিদ, আনিসুর রহমান, আকছেদুর রহমান, আকরাম হোসেন, কামাল হোসেন, প্রাক্তন ছাত্র সঞ্জিত কুমার পাল, মোঃ হাসিব মোড়ল,জাকারিয়া, মোঃ সেলিম বিশ্বাস, মোঃ মঞ্জুরুল ইসলাম, মনোয়ারুল ইসলাম মিশু, অপু সাধু, মিলন সাধু, শেখ মাকফুর রহমান জান্টু, আজহারুল ইসলাম, আকবার হোসেন, নাজমুল ইসলাম, খায়রুল আলম সবুজ। সভায় ৪২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ঈদের তৃতীয় দিনে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে।







