জি এম আমিনুল হক : গোবরদাড়ী গ্রামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২)। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদার এর ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের দাউদ মাস্টারের পুকুরের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়।

খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এস আই মোঃ হাবিবুর রহমান লোকজনদের মাধ্যমে পুকুর থেকে জিন্নাত আলী ওরফে জিন্নাহ এর মরদেহ উদ্ধার করে। মৃতের ডান চোখের উপর বরাবর কপালে, ডান কানের পিছনে ও মাথার পিছনে ডান পাশের উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘেরের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেছেন।এঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *