তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তালা ব্রিজ সংলগ্ন সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপজেলা জামায়াতের আমির ডা. মাহমুদুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ খাতের অর্থায়নে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার কার্পেটিং এবং ৪৮ মিটার ঢালাই কাজ চলমান রয়েছে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে সড়কটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *