শেখ মনিরুল ইসলাম : জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় এক গৃহবধূ কে পিটিয়ে যখম করা হয়েছে। আহত ওই গৃহবধূর নাম রুমা পারভিন(৩২)। তিনি সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের আব্দুর জলিলের স্ত্রী। আহত রুমা পারভিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী (নারী) ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আহত রুমা পারভিন জানান, আগরদাঁড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল গফুর দীর্ঘদিন যাবত আমার স্বামীর একাংশ জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে। ওয়ারেশ সূত্রে আমার স্বামী আব্দুল জলিল ২৮ শতক জমি পাবে। কিন্তু আমাদের ১০ শতক জমি তারা দখলে রেখেছে। আমার স্বামী আমাদের জমিতে প্রাচির নির্মাণের জন্য গত ১ জনু সোমবার বাড়িতে ইট নিয়ে আসে। ২ জুন মঙ্গলবার বিকাল ৬ টার দিকে আব্দুল গফুরের নেতৃত্বে লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনাসহ ৫/৬সন্ত্রাসী আমাদের বাড়িতে এসে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।
এসময় আমাকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আব্দুল গফুর আমার মাথায় বাড়ি মেরে রক্তাক্ত যখম করে। এসময় লুৎফর রহমান, আমেনা খাতুন ও মমেনা গংরা আমাকে মাটিতে ফেলে লাঠি-শোঠা দিয়ে ও কিল ঘুষি মারে। এতে আমার দুই চোখ ও মুখ ফুলে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও আমার স্বামী আব্দুল জলিল আমাকে উদ্ধার করে রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে, আহত রুমা পারভিনের স্বামী আব্দুল জলিল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫জন কে আসামী করে এজাহার দাখিল করেছেন। মামলা নং-২৩৮, ধারা-১৪৩/ ৩২৩/৩২৫/৩৭৯/৩৫৪। বিষষটি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার। এবং সঠিক তদন্তপূর্বক সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।







