জি এম আমিনুল হক : সরকারী নির্দেশনা মোতাবেক সকল মাধ্যমিক স্কুল ও কলেজে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের স্মরণসভা,রচনা প্রতিযোগিতা ও গ্রাফিতি অংকন করার সিদ্ধান্তের অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার প্রতিটি স্কুল অংশগ্রহণ করে এবং কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরন করা হয়।
যার মধ্যে ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের গ্রাফিতি বিচারকমন্ডলীর বিবেচনায় সদর উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে।পাঁচ সদস্যের দলে অংশগ্রহণ করে যথাক্রমে দশম শ্রেণির দীপা দত্ত,তনু খাতুন, মারিয়া সুলতানা, স্বরসতী সেন ও ৭ম শ্রেনির সাদিয়া খাতুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী সকল শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন কাজের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে তাদের জন্য শুভকামনা জানান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু অহিদ বাবলু, কৃষ্নকান্ত রায়, মনিরুজ্জামান, পবিত্র রায় সহ সকল শিক্ষক কর্মচারী।







