আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জনপ্রিয় কণ্ঠশিল্পী শামিমা পারভীন রত্না’কে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পিটিআই মাঠ এলাকা থেকে সদর থানা পুুলিশ তাকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এফআইআর নং-২০, তারিখ- ১১/০৬/২৫ ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে।







