আজ ২১ জানুয়ারী ২০২৬ বুধবার বিকাল ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাতক্ষীরা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রমজান আহমেমদ, সাবেক ফুটবলার রবিউল ইসলাম, সুভাষ চন্দ্র, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাঈন মিলন।
ম্যাচ পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম বাবু, খেলার সার্বিক তত্ত্বাবধান ও খেলোয়াড় বাছাই করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবল কোচ, সাবেক খেলোয়াড়, কলারোয়া ফুটবল একাডেমীর পরিচালক, সাইদ আলী গাজী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ফুটবলার মাসুদুল ইসলাম। কলারোয়ার অ-১৫ ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে ৬টি দলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।







