নিজস্ব প্রতিনিধি: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এলাকার অসংখ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান (রাসেল)।

তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও ভূমিহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের মানবিক উদ্যোগ শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। তিনি জানান, প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, সামাদুল ইসলাম, ইসরাত জাহান, নুরজাহান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *