নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পিতৃহারা নুসরাত জাহান সামিহা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নুসরাত জাহান সামিহা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার প্রয়াত জাহিদ হোসেন বাপ্পির কন্যা।

ছোটবেলা থেকেই সে পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত। সামিহার এই কৃতিত্বে তার মা ও চাচ্চুরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন সামিহা ভবিষ্যতে একজন আদর্শবান, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *