মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ১৯৯৭ এর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (পহেলা এপ্রিল) সকাল ৯ অনুষ্ঠানটি শুরু হয় ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠানের সকলে মিলে ফটো সেশন, কেক কাটা রাফেল ড্র, ও বালিশ খেলা,সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দুপুরে খাওয়া-দাওয়া পর, এক সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএসসি ১৯৯৭ সালের তাকদীর আহসান রুবেল , আব্দুল হাই সিদ্দিকী, শাহিনুর রহমান, মিজানুর রহমান, ঝন্টু সাধু, অমিতাভ পাল, মফিজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আকবর আলি, হুমায়ূন কবির, জামাল উদ্দিন, আব্দুল হাকিম, প্রমুখ ।
এসময় পিছনের অনাগত স্মৃতিতে অবিচল, আমরা বন্ধুত্বের বন্ধনে অনন্যা, এই স্লোগানকে সামনে রেখে,এসএসসি ব্যাচ ১৯৯৭ দীর্ঘ ২৮ বছর পর এই ঈদ পুণর্মিলনী ও মিলন মেলার আয়োজন করা হয়।
বন্ধুত্বের বন্ধনে অটুট থাকুক চিরকাল সবার জীবন আনন্দ ও ভালবাসায় স্মৃতি হয়ে থাক সকলের জীবনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সকল বন্ধুরা।
অনুষ্ঠানটি সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সকলেই ইচ্ছা পোষণ করেন ভবিষ্যতে যাতে এর থেকে আরো ভালো অনুষ্ঠান করা যায়। সেজন্য সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন।







