জি এম আমিনুল হক : ঐতিহ্যবাহী ও সাফল্যে অনন্য সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নব-নির্বাচিত সংসদ সদস্য (সাতক্ষীরা ০২) মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.মমিনুর রহমান মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল হাসান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ইসলামিক বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মফেজ উদ্দিন ক্যাডেট মাদ্রাসার পরিচালক ক্বারী আনোয়ারুল ইসলাম, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আসাদুল ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম আমিনুল হক, সাংবাদিক মোস্তাকীম হোসাইন, অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুল এবং সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম।
এ সময় অতিথি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও দক্ষতার সাথে পরিচালনা করার জন্য প্রধান শিক্ষক মো.মমিনুর রহমান মুকুলের ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশরাফ আলী সিদ্দিকীর স্মৃতি ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।







