oplus_0

বিশেষ প্রতিনিধি : বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান।

সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এসব কর্মসূচি। স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, গীতা রাণী সাহা, শামীমা আক্তার, খালেদা খাতুন, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস, শিক্ষার্থী ঝিলিক সরকার, ঐশিকা দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *