নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। গত ১৭, ১৯ ও ২০ অক্টোবর তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে খলিলনগর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে তালা সদর, তেঁতুলিয়া, কুমিরা ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে হাবিবুল ইসলাম হাবিব তাঁর নিজস্ব উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপের কর্তৃপক্ষের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, তালা উপজেলা শ্রমিক দলের সদস্যসচিব শামরুল হক মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, শেখ জিল্লুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, রেজাউল ইসলাম রেজা, মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু ও ছাত্রদল নেতা রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।







