তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে!

‎‎বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

‎তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজল হসনাত, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রভাষ কুমার দাশসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে সকলের অংশগ্রহণে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *