শেখ মনিরুল ইসলাম : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী কে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম জাকেরা খাতুন(৪৬)। তিনি আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রামের মনিরুল ঢালীর স্ত্রী। আহত জাকেরা খাতুন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

সূত্রে জানাগেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাউতাড়া গ্রামের চায়েপ ঢালীর ছেলে সাদ্দাম ঢালী গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে মনিরুল ঢালীর বাড়িতে গিয়ে তার স্ত্রী জাকেরা খাতুনের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় জাকেরা খাতুনের ডাক চিৎকারে প্রতিবেশি মুরশিদা খাতুন, মোসলেমা খাতুনসহ স্থানীয়রা ছুটে এসে সন্ত্রাসী সাদ্দাম ঢালীর হাত থেকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জাকেরা খাতুন কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তান্তর করা হয়।

আহত জাকেরা খাতুন জানান, চায়েপ ঢালীর ছেলে সাদ্দাম ঢালী গত মঙ্গলবার তাদের জমিতে ধান রোপনের কাজ করেন। কাজ শেষে সন্ধায় টাকা আনতে গেলে আমি তাকে ৪৫০ টাকা পরিশোধ করি। কিন্তু সাদ্দাম ঢালী তখন ৫শ টাকা দাবি করে। এসময় আমি ৫০ টাকা পরে দেবো বললে সাদ্দাম ঢালী আমার সাথে তর্ক করতে থাকে একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে।

এব্যাপারে আহত জাকেরা খাতুনের পরিবারের পক্ষ থেকে সন্ত্রাসী সাদ্দাম ঢালীর বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *