শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরার ভাস্কর নবদ্বীপ সরকারের প্রতিমা নির্মাণ পদ্ধতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণা নিয়ে সচেতন সনাতনী মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নির্মাণাধীন ও অপ্রস্তুত প্রতিমার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় অনেকেই বিষয়টিকে আপত্তিকর হিসেবে দেখছেন। তাদের প্রশ্ন, ধর্মীয় প্রতিমার অসম্পূর্ণ অবয়ব প্রচারের মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা ধর্মীয় মর্যাদার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ?
বিভিন্ন পূজা কমিটির নিকট হতে কাজ নেওয়ার ক্ষেত্রে অনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুবিধা দেওয়ার মাধ্যমে প্রতিমার কাজগুলো হাতিয়ে নেই এই নবদ্বীপ সরকার। পূজা কমিটির বড় বড় নেতাদের বাড়িতে মাছ, ভেড়ার মাংস, জামা, কাপড় ,মোবাইল ফোন দিয়েও সে বড় বড় কাজ হাতিয়ে নেয় তার বিরুদ্ধে রয়েছে এ ধরনের অভিযোগ।
সচেতন মহলের দাবি, প্রতিমা শুধু শিল্প নয়—এটি ধর্মীয় বিশ্বাস ও আবেগের প্রতীক। তাই নতুনত্ব বা ব্যক্তিগত প্রচারের নামে ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা বিতর্ক সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। সাতক্ষীরার সনাতনী সচেতন মহল এই নবদ্বীপ সরকারের কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়েছে , সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রস্তুত প্রতিমার ছবি প্রচারে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।







