ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার এর যোগদান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।







