পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী, রাড়ুলী, কপিলমুনি, গদাইপুর, লস্কর ও হরিঢালী ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তন,পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর সহায়তায় বারসিক এনগেজ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান মিজান, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক সুস্মিতা সরকার প্রমুখ।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক আলাউদ্দিন রাজা, মানছুর রহমান জাহিদ, কাজী সোহাগ, পাইকগাছা কলেজ শিক্ষার্থী ফোরামের শেখ সানজিদা, উপজেলা সুশীল সমাজ সংগঠন সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, সিএসও সদস্য আফজাল হোসেন, ছন্দা সুলতানা, আফরোজা বেগম, মিন্টু অধিকারী, শরিফুল ইসলাম প্রমুখ।

বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার বাবলু জোয়ারদারের তত্ত্বাবধানে সংলাপে উপজেলা প্রশাসন, গ্রাম ও ইউনিয়ন সুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বারসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *