সৈয়দ মাসুদ রানা , পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা মধ্যপাড়ায় গৃহবধু মিনতে দে কে হত্যার ঘটনায় স্বামী জগন্নাথ দে(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ ডিসেম্বর শুক্রবার খলিশখালী পোদ্দার পাড়ার বিশ্বজিৎ দে এর কন্যা কুমিরা গ্রামের জগন্নাথ দে’র স্ত্রী মিনতি সাথে পরিবারের লোকজনের কথাকাটাকাটি হয়।

কথাকাটাকাটির এক পর্যায়ে মিনতি দে কে হত্যা করে আড়াই ঝুলিয়ে রাখে। পরে পরিবারের লোকজন মিনতি আত্নহত্যা করেছে বলে এলাকায় প্রচার দিতে থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী, নিহতের ভাই ও কাকা জানান, মিনতি দে আত্নহত্যা করেনি তাকে হত্যা করে আত্নহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মিনতির ৬ মাসের একটি ফুটফুটে মেয়ে সন্তান রয়েছে। এছাড়া সে ৩ মাসের অন্তসত্বা ছিলো বলেও দাবী করে। মিনতি হত্যার ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। যার নং-৩। তাং-২১/১২/২৪ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *