0-0x0-0-0#

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ০১ নং বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এ.এস.এম. কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন। এ সময় বক্তারা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *