নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পৌর-আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক শেখ নুরুল হক নুরু (৭৮)আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক ভাই সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ২৫ অক্টোবর রোববার দুপুর ২টায় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সম্পাদক আলতাফ হোসেন বাবু, বার্তা সম্পাদক নাহিদ হাসান সহঅিনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিক বৃন্দ।







