নিজস্ব প্রতিনিধি : “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার।(২৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারি বন সংরক্ষণ প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশীলন এর উপ-পরিচালক জি.এম মনিরুজ্জামান, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পল্টু বাসার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল হাসান লাভলু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সুলতানপুর মৎস্য বাজার সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, শিক্ষার্থী মিফতাহুল জান্নাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিকালে শহরের প্রাণ সায়ের খালের দু’ধারে বৃক্ষরোপণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, পরিবেশ সম্পর্কিত প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মো. মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *