বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর সাহাপাড়ার মৃত শিবনাথ সাধু খার পুত্র রামপ্রসাদ সাধু খা ৩ আগষ্ট সোমবার বিডিএফ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- ১৯৯২ সালে আমার পিতা শিবনাথ সাধু খার নিকট থেকে এক একর উননব্বই শতক জমি রেজি: কোবলা দলিল মূলে ক্রয় করে অদ্যবদি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি।
সম্প্রতি আমার আপন ছোট ভাই হরপ্রসাদ সাধু খা একটি বিশেষ মহলের ইন্ধনে গত দুই মাস আগে বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে সম্পুর্ন জোরপূর্বক বেআইনি ভাবে ব্রহ্মরাজপুর মঠের পাশে আমার ক্রয়কৃত জমির মধ্যে থেকে আনুমানিক ২০ শতক জমি ঘেরাবেড়া দিয়ে দখল করার চেষ্টা করে এবং জমিতে থাকা একটি আম গাছ ও চাষ করা ঘাস কেটে বিক্রি করে। আমি জানতে পেরে সরকারি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায়।
পরে বিষয়টি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, উভয় পক্ষের আইনজীবী ও আমিন দিয়ে মাপ জরিপ এবং সদর থানা পুলিশের মধ্যস্থতায় একাধিকবার বসাবসি করা হলেও হরপ্রসাদ শালিশ বিচার না মেনে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান-০৩ আগষ্ট সোমবার ভোরবেলা আবারও ওই জমিতে জোরপূর্বক বেআইনি ভাবে টিনের চাল দিয়ে টোংঘর তৈরি করে জবরদখল করার চেষ্টা করে। আমরা শান্তি প্রিয় মানুষ।আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাধা রানী সাধু খা, নিহারি সাধু খা।







