ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে সাবেক জাতীয় সংসদের স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি রুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান পিন্টু এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এবিএম সেলিম, এ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ,এ্যাড আশাফউদ্দৌলা সুমন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, এ্যাড মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু,এ্যাড ফাতিমা ফারজানা ফেরদৌসী, এ্যাড তনুজা তিয়াসি, এ্যাড শফিকউদদীন, এ্যাড রফিকুল ৩, এ্যাড আব্দুল জলিল ৩, এ্যাড আবু জাফর, এ্যাড বিউটি খাতুন, এ্যাড সুনিল কুমার ঘোষ, এ্যাড নাসিরউদ্দীন, এ্যাড আজিজুল হক, এ্যাড জাকির হায়দার সুমন, এ্যাড জাহাঙ্গীর আলম,এ্যাড শফিকুল ইসলাম ৩,এ্যাড সোহরাব হোসেন সুজন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

অনুষ্ঠানের শেষপর্বে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের রুহেরঃ মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত আইনজীবীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *