নিজস্ব প্রতিনিধি : খামার থেকে মহিষ কিনে গাড়িতে তোলার সময় একটি মহিষ দৌড়ে পালিয়ে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে মহিষ হারানোর ওই ঘটে।
সূত্রে জনাগেছে, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের জনি বিফ হাউজের মালিক মাংস ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম জনি বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী সদ্দারের ছেলে মহিষের খামারি ইসারাত আলীর খামার থেকে ৪ বড় মহিষ ক্রয় করে গাড়িতে তোলার সময় একটি বড় মহিষ দৌড়ে পালিয়ে হারিয়ে যায়। এসময় বিভিন্ন স্থানে খোঁজা-খুজির পরেও, এখন পর্যন্ত মহিষটির সন্ধান পাওয়া যায়নি।
জনি বিফ হাউজের মালিক মাংস ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম জনি জানান, দৌড়ে পালিয়ে যাওয়া মহিষটির সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে। মহিষটির সন্ধান পেলে 01711-222418 মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।







