নিজস্ব প্রতিনিধি : দর্শক নন্দিত বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কুখরালী হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর উদ্যোগে এবং ক্যামেরাম্যান একরামুজ্জামান জনির পরিচালনায় অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশ, জাতি ও মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মাই টিভির দীর্ঘ পথচলায় সাফল্য কামনা করেন এবং দেশ ও সমাজের কল্যাণে এর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।







