নিজস্ব প্রতিনিধি : পুরাতন জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানাতে বর্ণিল আয়োজনে সদরের মাহমুদপুর গালর্স হাইস্কুলে এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর বর্ণিল উৎসবে মেতেছিল মাহমুদপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধীজন।

মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে শোভাযাত্রা, পান্তা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন শিক্ষর্থী আয়েশা সিদ্দিকা রানু, রিয়ানা, নাসিমা খাতুন, ফারুক হোসেন, নুরুল হক, আব্দুল গফুর, নিউটন মেম্বার, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, উলফাত, শরিফ, জামাত আলী, আবু তালেব, ফেরদৌস, মইন, জহিরুল ইসলাম, রবি, সালাউদ্দিন, আলম, প্রশান্ত, অলক সহ স্থানীয় সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *