নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের পূর্ব দহাকুলার মোড়ে উৎসবমুখর পরিবেশে বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান মিতা ওয়েল্ডিং ওয়ার্কশপ এন্ড এন্টারপ্রাইজে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বকেয়া পরিশোধ ও নতুন বছরের নতুন খাতা খোলার এই উৎসব উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মিলন ও সাতক্ষীরা বিল্ডিং মেটেরিয়ালসের পরিচালক লিটন আহমেদ।

হালখাতা উপলক্ষে পুরো দোকানটি রঙিন বেলুন ও আলোকসজ্জায় সাজানো হয়। সকাল থেকেই এলাকার ব্যবসায়ী, ক্রেতা সাধারণ এবং শুভানুধ্যায়ীরা দোকানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করেন। আগত অতিথিদের মিষ্টি ও উন্নতমানের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে স্বত্বাধিকারী মোঃ আব্দুস সামাদ বলেন, আমাদের এই প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই প্রধান শক্তি। আমরা সবসময় গুণগত মান এবং সেবার দিকে নজর দিই। নতুন বছরে ক্রেতাদের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।

পরিচালক মিলন ও লিটন আগত সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই হালখাতা উৎসব সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *