নিজস্ব প্রতিনিধি : বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি বের করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক এ্যাড. আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুস সাত্তার।বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।

এ সময় এ্যাড ফেরদৌসি আরা লুচি, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, এ্যাড শামিমা পারভিন মিঠু, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব এ্যাড জি এম ফিরোজ আহমেদ, এ্যাড সরদার সাইফ, এ্যাড আলতাফ হোসেন, এ্যাড জালাল উদ্দীন, এ্যাড আকরাম হোসেন এ্যাড মাকফুর রহমান, এ্যাড সুনিল কুমার, এ্যাড সলাম , এ্যাড. সিরাজুল ইসলাম, এ্যাড. এস এম ইব্রাহিম হোসেন, এ্যাড. . শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডভোকেট ইমরান শাওন, এ্যাড আব্দুল জলিল (৩),এ্যাড তোহা কামাল উদদীন হিরা, এ্যাড আসাদুর বাবু , এ্যাড আজিজুল হক, এ্যাড সোহরাব হোসে বাবলু , এ্যাড সাইফুল ইসলাম, এ্যাড সোহরাব হোসাইন সুজন, এ্যাড তারিক ইকবাল অপু, এ্যাড জাফরুল্লাহ এ্যাড বিউটি খাতুন এ্যাডশফিকুল ইসলাম এ্যাড নজরুল ইসলাম, এ্যাড জাহাঙ্গীর শাহাজান এ্যাড মিজানুর রহমান বাবলু, এ্যাড আব্দুল করিম, এ্যাড শাহাদাত হোসেন, এ্যাড আবুল হাসান ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কুদ্দুস রিজভীকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান। তাঁদের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *