পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি-শক্তি প্রকল্প প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও যুবদের উন্নয়নের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার জনাব নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এর পিসিআরসিবি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খায়রুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলে ৮ জন সদস্য, যুবদল থেকে ৮ জন ও পুরুষ দল থেকে ৯ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।

আলোচনায় কিভাবে স্বল্প পুঁজিতে এলাকাভিত্তিক ব্যবসা করা যায়, উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায করা যায় এসব বিষয় উঠে আসে।

মোঃ শাহিনুর আলম বলেন, আমি মাছের ব্যবসা করি কিন্তু কখনো আয় ও খরচের খাতা তৈরি করিনি, এই প্রশিক্ষণের মাধ্যমে আমি শিখলাম আয় ও খরচের হিসাব না রাখলে উন্নতি করা যায় না।

মহারানী সরদার বলেন যে, আমি ব্যবসা করি কিন্তু কখনো পরিকল্পনা করিনি ব্যবসা করার আগে কিভাবে পরিকল্পনা করতে হয় এবং পরিকল্পনা না থাকলে ব্যসায় লাভ করা যায় না সেটি আমি এই প্রশিক্ষণ থেকে শিখলাম, এমন হাতে কলমে এর জন্য সিসিডিবি’র শক্তি প্রকল্পকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *