হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খানের বদলিজনিত কারণে কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম, সদস্য শেখ আতিকুর রহমান প্রমুখ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল হোসেন, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। বিদায়ী অতিথি মাইনুল ইসলাম খানের কালিগঞ্জে কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়টি অনুষ্ঠানে স্মরণ করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ভূমিকা ও দায়িত্বশীল কার্যক্রমের প্রশংসা করেন সাংবাদিকরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *