তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদল সাতক্ষীরা জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।কমিটিতে আজমল হোসেন জুয়েল কে সভাপতি ও আনোয়ার হোসেন রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার ( ২৯নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন চৌধুরী পাশা ও সাধারণ সম্পাদক ডা: জাকারিয়া চৌধুরীর যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

নব-গঠিত সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটির নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সারমান ফারদীন সোহেল, সহ-সভাপতি আজহারুল ইসলাম, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: আইয়ুব হোসেন, মো: আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সৈকত, দপ্তর সম্পাদক মো: সোহানুর, প্রচার সম্পাদক আল ইমরান নীল, কার্যকরী সদস্য মো: বেলাল হোসেন, সুজন মুর্শিদী, মোহাম্মদ আবুল হোসেন।

নব-গঠিত কমিটির সভাপতি আজমল হোসেন জুয়েল বলেছেন, দেশবাসীর ভালবাসা ও অনুপ্রেরণায় ১আগষ্ট ২০১২খ্রি. তারিখে যাত্রা শুরু করে দীর্ঘ ১৩ বছর অর্থাৎ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শত জুলুম, নির্যাতন ও প্রতিবন্ধকতা সত্বেও জাতীয়তাবাদী সাইবার দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিমসহ সকল অপশক্তির বিরুদ্ধে অদ্যাবধি সদা সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে।বিএনপির বিরুদ্ধে সকল গুজব ও অপপ্রচার রোধ এবং সাইবার বুলিং মোকাবিলাসহ দেশ মাতৃকার নিরাপত্তা নিশ্চিত কল্পে সকল-প্রকার ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত সকল জিয়া সৈনিকদের নিয়ে একটি সংঘবদ্ধ ও সুসংগঠিত প্লাটফর্ম হিসেবে করে যাচ্ছে সংগঠনটি। নবনির্বাচিত নেতৃবৃন্দ মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তাদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *