Oplus_131072

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার (২৭ থেকে ২৯ নভেম্বর) পর্যন্ত ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অডিটোরিয়ামে বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি কর্তৃক আয়োজিত সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ ও কর্পোরেট সেবা দপ্তরের সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির প্রতিনিধি ও জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার (প্রশিক্ষণ) মো. মাসুদুর রহমান, সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ এর সেলস্ ম্যানেজার সুব্রত কুমার সানা ও নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক অজয় রায় চৌধুরী।

২য় দিনে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির ফ্যাকাল্টি মেম্বর এএইচএম নাজমুছ শাহাদাত ও সাতক্ষীরা কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ দিপঙ্কর কুমার শিউলি।

সমাপনী দিনে সেশন পরিচালনা করেন, খুলনা রিজিওনাল অফিসের এজিএম মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সুলতানা ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির ইন্সট্রাক্টর মো. রায়হানুল আবেদীন। প্রশিক্ষণে জীবন বীমা কর্পোরেশনের ৫০জন বীমা প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *