গাজী হাবিব : সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
এসময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে জেলার উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তরুণ সমাজের অগ্রগতিতে জেলা পরিষদের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত কবির হৃদয়, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনসহ ছাত্রদল নেতা অর্ক, সিয়াম, ফাহাদ, তুহিন এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় তরুণ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। আগামী দিনের সমৃদ্ধ, আধুনিক ও মানবিক সাতক্ষীরা তথা বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন তিনি।
এসময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও অধিক গতিশীল হবে এবং জেলার সাধারণ মানুষ উন্নত সেবা লাভ করবে। পাশাপাশি জেলা পরিষদ প্রশাসকের প্রতি তরুণ প্রজন্মের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানান।







