শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় ‘দক্ষতায় শক্তি’ এই শ্লোগানকে সামনে নিয়ে তরূণদের জন্য অনুষ্ঠিত হলো করিগরি দক্ষতা মেলা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল-২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ট্যালেন্ট হান্ড অনুষ্ঠিত হয়।

উক্ত ট্যালেন্ট হান্ড প্রোগ্রামে অংশগ্রহন করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তর। সাতক্ষীরা প্রত্যান্ত অঞ্চল থেকে ১৫০ যুব তরূণরা অংশ গ্রহন করেন। তাদের পছন্দ মত ট্রেডে ভর্তি হওয়ার জন্য তালিকাভুক্ত হন।

সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরদের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, অজন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো: আসাদুজ্জামান, মাইটিভি সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, উন্নয়ন কর্মী মৃনাল সরকার।

উক্ত ট্যালেন্ট হান্ড প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের পছন্দমত চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের সুযোগ তৈরী করা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে আত্বনির্ভশীল হওয়া।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কোর্সসমূহ : আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল, অটো মোবাইল, অটোক্যাট, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ওয়েল্ডিং, গ্রাফিক্স এন্ড ভি আই ডিজাইন, জাপানিজ ও কোরিয়ান ভাষা কোর্স ও ড্রাইভিং।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের বিষয়সমুহ: বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়ারিং, রেডিও, টিভি,ফ্রিজ মেরামত, ব্লক পিন্টিং ও হস্তশিল্প, ওয়েলডিং ও ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোনিকস, গবাদি চাষ,হাঁস মুরগি পালন।

উপস্থিত যুব তরূনরা তাদের পছন্দ মত প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য তালিকাভুক্ত হয়েছেন। উপস্থিত অতিথিবৃন্দ একশনএইড বাংলাদেশ ও সিডো কে ধন্যবাদ জানান এমন উদ্যোগ গ্রহন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *