নিজস্ব প্রতিনিধি : এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষ্ণপদ পাল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, জেলা কোর্চ স্বপনসহ আম্পায়ার ও স্কুলের খেলোয়াড়বৃন্দ।

উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *