গাজী হাবিব : শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে সাতক্ষীরার খেজুরডাংগা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২জানুয়ারী দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির হাফেজ কথা বৈরাগী’কে সভাপতি ও ৯ম শ্রেণির মহুয়া জান্নাত’কে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।
সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরবর্তী পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষা সহায়ক লিফলেট ও দুজন’কে উপহার প্রদান করা হয়েছে। এসময় সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য, কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক উপস্থিত ছিলেন।







