বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আয়োজনে মেম্বরশীপ ওয়ার্কশপে সাতক্ষীরার দুই স্কাউটার অংশ নিয়েছেন। গতকাল খুলনার সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যেক জেলার দুইজন করে স্কাউটার অংশ গ্রহণ করেন। সকাল ৯টায় ওয়ার্কশপ উদ্বোধন করে রোভার অঞ্চলের সহ সভাপতি শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শরীফ উদ্দীন, স্কাউটার তৌফিক আলী, জিল্লুর রহমান। ওয়ার্কশপে সাতক্ষীরা জেলা রোভার এর ডিআরএসএল পবিত্র কুমার দাশ ও সহকারী কমিশনার নাজমুল হক অংশ গ্রহণ করেন। ওয়ার্কশপে স্কাউটসদের অন লাইনে রেজিস্ট্রেশন করার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *