নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদেরকে পাগড়ী ও সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ২৭ রমজান বাদ জুমআ আহ্ছানিয়া মিশন জামে মসজিদে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এর আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি মো. আব্দুর রব ওয়াছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাফেজে কুরআন ছাত্রদেরকে পাগড়ী, সনদ ও ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি ও আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিংয়ের সেক্রেটারি মো. কামরুজ্জামান রাসেল, সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সদস্য মো. আবু শোয়েব এবেল, আসাদুল হক টুটুল, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু প্রমুখ।

এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন কাম লিল্লাহ বোডিং এর দারুন কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৪জন হাফেজ এ কোরআন ছাত্রদেরকে কুরআন মাজীদ, পাগড়ী, ক্রেস্ট, টুপি, পাঞ্জাবি ও জায়নামাজ প্রদান করা হয়। এ সময় আহ্ছানিয়া মিশন কামলিল্লাহ বোর্ডিং এর সদস্য ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ওস্তাদ ও আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *