নিজস্ব প্রতিনিধি : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন সমন্বয় ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের নমীনি ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

আলহাজ্ব মো. আব্দুর রউফ শুভেচ্ছা বার্তায় বলেন, তাঁর পেশাগত সততা, দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও মানবাধিকার রক্ষার কার্যক্রম খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিচারব্যবস্থা ও সামগ্রীক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

জাতীয়তাবাদী দল বিএনপি সরকার উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রমের জন্য জাতীয় সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধতার অবস্থান থেকে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দিতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুশাসন ও জনকল্যাণমূলক কাজের গতি আরও বেগবান হবে বলে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *