শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরা নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ১১শ ৫৬ বোতল ভারতীয় মাদক উইসিরিক্স ও ৫ বোতল মদ আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ২ ও ৪ ডিসেম্বর দু‘দিনে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উইনসিরিক্স সিরাপ এবং অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি এর অধিনস্থ বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী এর দিক নির্দেশনায় ও “দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মহসিন গাজী” এর নেতৃত্বে একটি টহল দল গত ২ ডিসেম্বর আনুমানিক বিকেলে বসন্তপুর বেড়িবাঁধ এলাকায় এ্যাম্বুশ করে থাকেন। অতঃপর চোরাকারবারীরা টহল দলের কাছাকাছি আসলে জিজ্ঞাসাবাদের জন্য থামানোর চেষ্টা করা হলে তারা ৬শ ৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনাত বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করেও আটক করতে সক্ষম হয়নি।

এছাড়াও ৪ ডিসেম্বর শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে একটি টহল দল ভাতশালা সুইচ গেইট এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ উদ্ধার করেছে । গোপন সূত্রে জানা গেছে যে, স্থানীয় কুখ্যাত মাদক চোরাকারবারী মোঃ মামুন কয়েল এর ভাই মোঃ রফিকুল ইসলাম ওরফে (নিধা কয়েল) মাদকদ্রব্য আমদানির সাথে জড়িত আছে। তাদেরকে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ প্রসংগে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি জানান যে, সীমান্ত এলাকায় মাধক নিরোধ করতে বিজিবি বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে মাদকদ্রব্য ধরার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা হবে। বলেও জানিয়েছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবির এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *