নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট এর আয়োজনে ২ দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বিকালে কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম।

বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্যাহ, উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, রোভার নেতা বিপাশা বিশ্বাস, রোভার নেতা মোঃ হারুন অর রশিদ। পরে বিভিন্ন সেশন পরিচালনা করেন মহিলা কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন, জেলা রোভার স্কাউটস এ-র সহকারী কমিশনার নাজমুল হক, সিনিয়র রোভার মেট ফয়সাল আজম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *