নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান।
স্থানীয় স্টেডিয়াম জুনিয়রস -এর আয়োজনে এবং এনটিএন ওশানিক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় স্থানীয় তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধনকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বলেন, খেলাধুলায় সম্পৃক্ততার মাধ্যমে আমাদের যুব সমাজকে মাদক ও মোবাইলের অপব্যবহার থেকে দুরে রাখা সম্ভব। খেলাধুলা তাদের উন্নত জীবন গঠনে সহায়ক হিসেবে কাজ করবে।







