নিজস্ব প্রতিনিধি: সুবিধাবঞ্চিত এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে স্থাপিত রিভার্স অসমোসিস প্ল্যান্টগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিবিও প্রতিনিধিদের হাতে হস্তান্তরের উদ্দেশ্যে অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল হলরুমে উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মো: মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বদরুদ্দোজা।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী এবং দেশটিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, শিক্ষার্থী প্রতিনিধি ইব্রাহীম খলিল ও কর্ণবিশ্বাস কেডি প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি, সিবিও প্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, “পানি কিনে খেতে হয়, এটা আমাদের জন্য এক বিশাল বোঝা। বিশেষত নারীদের পানি আনতে গেলে তাদের কাজে যাওয়া বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যায়।

নতুন করে অনেকেই এই সুবিধা পাচ্ছেন না, বরং একজন ব্যক্তি একাধিকবার সুবিধাভোগী হচ্ছেন। তাই সীমিততার মধ্যেও কিভাবে এই সেবাটি সঠিকভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তরা আরও বলেন, সুপেয় পানি সকলের মৌলিক অধিকার এবং এই প্ল্যান্টগুলো সঠিকভাবে হস্তান্তরের মাধ্যমে যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হয় সেদিকে জোর দিতে হবে।

সভার উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে অবহিত করেন সেভ দ্যা চিলড্রেন-এর প্রোজেক্ট অফিসার আবু বকর সিদ্দিকী। রিভার্স অসমোসিস হস্তান্তর প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের প্রোজেক্ট অফিসার মো: সাইদুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *