মিলন বিশ্বাস : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সাতক্ষীরায় জেলা ঐক্য পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য শুধাংশু শেখর সরকার, পল সাহা, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী, জেলা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাসুদেব সিংহ, প্রচার সম্পাদক বিকাশ দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিওফিল গাজী, যুব ঐক্যের অমিত ঘোষ ও ছাত্র ঐক্যের সুজন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় সহনশীলতা রক্ষায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকল ধর্মের মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *