নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর আবারও অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। বর্ণাঢ্য এই প্রত্যাবর্তনে সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির।

শনিবার (১৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আল-মামুন তাকে নিয়োগপত্র প্রদান করেন।

নাজমুল শাহাদাৎ জাকির গত এক দশকেরও বেশি সময় ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি খবরের কাগজ-এর জেলা প্রতিনিধি এবং দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম, পরিবেশ এবং স্থানীয় নানা ইস্যু নিয়ে সাড়া জাগানো অনেক প্রতিবেদন করেছেন।

এবার তার লক্ষ্য টেলিভিশনের পর্দায় সাতক্ষীরার প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা।

নতুন এই দায়িত্ব প্রসঙ্গে নাজমুল শাহাদাৎ জাকির বলেন, চ্যানেল ওয়ান-এ যুক্ত হওয়া আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *