ডেস্ক রিপোর্ট : কলারোয়ায় শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সুলতানপুর ফুটবল মাঠে বুধবার সকালে সুলতানপুর সোনালী সংঘের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

এ-সময় উপস্থিতি ছিলেন, ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু রায়হান,সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি, চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, চন্দনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক মিঠু সহ আরো অনেকে। শহিদ জিয়া স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন কলারোয়া ছাত্রদল ক্রিকেট একাদশ বনাম মহিষা ইয়াং স্টার ক্রিকেট একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *