দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পৌর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯ ব্যবসায়ীকে জরিমান করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড়ে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, কলারোয়া পৌর বাজারের চৌরাস্তা মোড়ের দুই পাশে পণ্য রেখে ব্যবসা করায় ৯ জন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা ও ২টি বেকারীতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট বিনষ্ট করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, আজমল হোসেন, ফয়ষাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি ও রফিকুল ইসলাম। আদালত পরিচালনায় সহায়তা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি, ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নান, থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।







