দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়াস্থ বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ।
উপজেলা যুবদলের সদস্য সচিব সাংবাদিক তাওফিকুর রহমান সঞ্জুর  পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রুহুল-আমিন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মিল্টন মেম্বার, ইসারুল ইসলাম, রিজাপফার   আসাদ, সুজন, রানা মেম্বার, আবু রায়হান, খোরশেদ আলম, মোকলেছুর, মিলনসহ বিভিন্ন ইউনিয়নের থ্রি স্টার নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ যুবদলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় দিকনির্দেশনা মোতাবেক সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *