দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযযোগীতা-২৫’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনে বৃহস্পতিবার(৩০ জানুয়ারী) সকালে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
নিয়মিত সমাবেশ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র‍্যালি সিংগা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে স্কুলের শহীদ মিনার চত্বরে এসে খেলাধুলা  ও আলোচনা  সভায় মিলিত হয়। পরে স্কুল ফুটবল মাঠে বিভিন্ন ইভেন্টের খেলায় ছাত্র- ছাত্রীরা অংশগ্রহন করেন। এ দিকে তারুণ্য উৎসবকে সামনে রেখে শ্রেণী কক্ষে ক্যুইজ প্রতিযোগীতা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। বিভিন্ন কার্যক্রম শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন।
স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ও শিক্ষক- সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাদ্রাসা সুপার আলতাফ হোসেন, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সবুর, সমাজ সেবক নুরুল আমিন, শিক্ষক আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তহুরা পারভিন, সামিমা আফরিন, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, মেহেদি হাসান, স্টাফ সাহিদা খাতুন, তুহিন হোসেনসহ অভিভাবক, সূধি ও ছাত্র- ছাত্রীবৃন্দ। স্কুলের তত্বাবধানে একাধিক গ্রুপের দৌড়, লম্বা লাফ, উচ্চ লাফ, দড়ি খেলা, চেয়ার সিটিং সহ বিভিন্ট ইভেন্টে অংশগ্রহনকারি প্রতিযোগীদের মধ্যে ১ম, ২য় ও ৩ য় স্থান অধিকারী খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *